জাতীয়

সিএনএন-এর বিরুদ্ধে মানহানির মামলা ট্রাম্পের

সিএনএন-এর বিরুদ্ধে মানহানির মামলা ট্রাম্পের

৪৭ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করে সংবাদমাধ্যম সিএনএন এর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে ফোর্ড লডারডেলের ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করেন ট্রাম্প।

এ বিষয়ে ট্রাম্পের অভিযোগ করেন, সিএনএন তার বিরুদ্ধে মানহানিকর এবং অপমানজনক প্রচার চালিয়েছে।

মামলায় বলা হয়েছে, তাকে (ট্রাম্প) রাজনৈতিকভাবে পরাজিত করার জন্য সিএনএন একটি নেতৃস্থানীয় সংবাদ প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রভাব খাটিয়েছে। রিপাবলিকান দলের এই সাবেক প্রেসিডেন্ট তার ২৯ পৃষ্ঠার অভিযোগনামায় আরও বলেছেন, তাকে সমালোচনা করার দীর্ঘ রেকর্ড সিএনএন-এর আছে।

আরও পড়ুনঃ ইউক্রেনের দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রণ হারাচ্ছে রুশ সেনারা

সম্প্রতি কয়েকমাসে সিএনএন আক্রমণাত্মক সমালোচনা আরও বাড়িয়েছে। কারণ, তিনি (ট্রাম্প) ২০২৪ সালে আবারও প্রেসিডেন্ট পদে লড়বেন বলে তারা শঙ্কায় আছে। রাজনৈতিক পাল্লা বামেদের দিকে ভারি করার চেষ্টায় সিএনএন মামলার বাদীর বিরুদ্ধে একের পর এক আরও বেশি কালিমাময় ও মিথ্যা প্রচার চালিয়েছে। তাকে বর্ণবাদী, রাশিয়ার দালাল, বিদ্রোহী এবং হিটলার- এসব মানহানিকর তকমা দেওয়া হয়েছে, বলে উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে।

হিটলারের সঙ্গে ট্রাম্পের তুলনা করার সিএনএন এর চেষ্টার কয়েকটি ঘটনার তালিকাও অভিযোগনামায় দেওয়া হয়েছে। এর মধ্যে আছে, এ বছরের জানুয়ারিতে সাংবাদিক ফরিদ জাকারিয়ার একটি বিশেষ প্রতিবেদন, যেটিতে জার্মানির সেই স্বৈরশাসক হিটলারের ফুটেজ রয়েছে।

সিএনএন তাদের বিরুদ্ধে ট্রাম্পের করা মামলার বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

 

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র